[ দেশজুড়ে ]
গুঁড়া মরিচে কাপড়ের রং, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় গুঁড়া মরিচ উজ্জ্বল ও আকর্ষণীয় করতে কাপড়ের রং মিশিয়ে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ঐ প্রতিষ্ঠানের এক হাজার ১২৫ কেজি রং মিশ্রিত গুঁড়া মরিচ জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার নগরীর চকবাজারের এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লা। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, অভিযানে গিয়ে পরীক্ষা করে জানতে পারি ঐ দোকানের গুঁড়া মরিচে রংয়ের মিশ্রণ রয়েছে। গুঁড়া মরিচে রং মিশিয়ে বিক্রি করায় ঐ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রং মেশানো এক হাজার ১২৫ কেজি গুঁড়া মরিচ ধ্বংস করা হয়।
জব্দকৃত পণ্য ধ্বংসের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!