[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি
কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মধুমতি এক্সপ্রেস কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ঐ ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার এসআই নার্গিস জানান, নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!