শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম ও তার ছয় বছরের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন। এ সময় আহত হয়েছে তার ২ বছরের শিশু ছেলেসন্তান।
.png)
পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে কাটা পড়ে মা সুমি বেগম ও মেয়ে তাসিনের মৃত্যু হয়। এ সময় তার ২ বছর বয়সী ছেলে আহত হয়। এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে কীভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।