ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৪, ৮ জানুয়ারি ২০২৩
ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার
ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুরে ভৈরব রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার এসআই আকবর হুসেন বলেন, ভৈরব রেলস্টেশনের পূর্বদিকে আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর এক নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করি। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঐ বৃদ্ধা নিহত হয়েছেন।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করাসহ মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!