সোমবার ভোরে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় সাঈদ হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে সাঈদ হালদার মাছটি দৌলতদিয়ায় বিক্রি করতে নিয়ে যান। এ সময় দুলাল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
জানা যায়, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে ভোরে পদ্মা নদীতে সাঈদ ও তার সঙ্গীরা জাল ফেলেন। তারা জাল টেনে তুলতেই দেখেন বড় আকৃতির একটি বোয়াল জালে আটকা পড়েছে। দৌলতদিয়ার আড়তে নিয়ে নিলামের মাধ্যমে মাছটি ২৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
.png)
এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে বোয়াল মাছটি কিনে তিনি ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। মাছটি দুই হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রির জন্য কথাবার্তা হয়েছে।