ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা পড়লো ৩ কেজির রাজা ইলিশ!

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২২
জেলের জালে ধরা পড়লো ৩ কেজির রাজা ইলিশ!
জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি শহিদ নামের ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ। 

রোববার দুপুর ১২টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে  ওই রাজা ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম। পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকার।

ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরনের কচিখালী এলাকায় বঙ্গোপসারে মাছ শিকার করতে যান তারা। শনিবার  রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করেন। পরে আজ রোববার ভোরে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। তখন তাদের জালে আরো ২শ পিস ইলিশ মাছ পান।  

Advertisement

শহিদ মোল্লা জানান, সকালে জেলে মো. শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ উঠে আসে। পরে নদীতে বিভিন্ন সাইজের ইলিশ উঠলে তা বিক্রির জন্য তিনি পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন। এসময় নিলামে সর্বোচ্চ দামে সাড়ে ৯ হাজার টাকা আমরা মাছটি কিনে নেই। কিনে নেয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আশা করছেন মাছটি আরো বেশিতে বিক্রি করতে পারবেন।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এবছর একের পর এক নিম্নচাপ থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়বে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইলিশ বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!