ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুলিশ পরিচয়ে ৩০ হাজার টাকার ইলিশ নিয়ে উধাও প্রতারক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪, ২১ সেপ্টেম্বর ২০২২
চাঁদপুরে পুলিশ পরিচয়ে ৩০ হাজার টাকার ইলিশ নিয়ে উধাও প্রতারক
প্রতারক মুরাদ- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর মাছঘাটের মেসার্স খান এন্টার প্রাইজ থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মুরাদ পরিচয়ে ৩০ হাজার টাকার ইলিশ মাছ নিয়ে উধাও এক প্রতারক।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকালে মেসার্স খান এন্টার প্রাইজ এর স্টাফ যুবরাজের কাছ থেকে চাঁদপুর সদর মডেল থানায় টাকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে কৌশলে মাছ নিয়ে পালিয়ে যায় প্রতারক।

মেসার্স খান এন্টার প্রাইজ এর পরিচালক গিয়াস উদ্দিন বিপ্লব বলেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই মুরাদ পরিচয়ে সকালে দোকানের স্টাফ যুবরাজের কাছ থেকে ৩০ হাজার টাকার ১ কেজি ওজনের ২৩ থেকে ২৪টি ইলিশ মাছ নেয়। থানায় গিয়ে টাকাটা পরিশোধ করার কথা বলে যুবরাজকে সঙ্গে নিয়ে আসে প্রতারক। চাঁদপুর সদর মডেল থানার পেছনের গেটের কাছে রিকশা রেখে ক্যান্টিনের সামনে মাছগুলো রাখে প্রতারক। পরে আরো ১০টি মাছ লাগবে বলে যুবরাজকে মাছঘাটে পাঠিয়ে মাছ নিয়ে পালিয়ে যায়। বিষয়টি যুবরাজ আমাকে (দোকানের মালিক) জানালে থানায় আসার আগেই প্রতারক মাছ নিয়ে পালিয়ে যায়। পরে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদকে অবহিত করলে তিনি থানার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। সে বাদামী রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, চাঁদপুর সদর মডেল থানায় মুরাদ নামে কোনো এসআই নেই। প্রতারকের বিষয়ে কোনো তথ্য পেলে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!