র্যাবের সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) বজলুর রশীদ এমনটাই জানান।
আটকের পর দেখা গেছে, সাহেদের গায়ের বিভিন্ন জায়গায় লেগে ছিল কাদা। কোমরে বাঁধা ছিল পিস্তল। এমনকি পরনে ছিল জিন্সের প্যান্ট ও নীল শার্টের ওপর কালো রঙের বোরকা।
.png)
বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ৯টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।