ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রিজেন্ট হাসপাতালের ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ১৬ আগস্ট ২০২০
রিজেন্ট হাসপাতালের ৮ জন রিমান্ডে
ফাইল ছবি

করোনা পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগের মামলায় রাজধানীর রিজেন্ট হাসপাতালের ৮ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

তারা হলেন- রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব, এক্স-রে টেকনিশিয়ান হাসান, মেডিকেল টেকনোলজিস্ট হাকিম আলী, রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক, গাড়ি চালক আব্দুস সালাম, আব্দুর রশীদ খান জুয়েল এবং মিজানুর রহমান।

Advertisement

এর আগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় সাদেহের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার মামলায় সাত দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন সাতক্ষীরার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!