ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এর আগেও এই পথে ভারত পালিয়েছিল সাহেদ, এবার ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০, ১৫ জুলাই ২০২০
এর আগেও এই পথে ভারত পালিয়েছিল সাহেদ, এবার ব্যর্থ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ গ্রেফতার

জিন্সের প্যান্ট ও নীল শার্টের ওপর কালো রঙের বোরকা পরে প্রস্তুতি ছিল প্রতারক সাহেদের। নৌকাও ঠিক করে রাখা হয়েছিল আগেই। পরিকল্পনা ছিল সূর্য উদয়ের আগেই পালাবেন ভারতে। কিন্তু তার আগেই অস্ত্রসহ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যা্বের সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) বজলুর রশীদ জানান, সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিল। হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

গোপন সংবাদ র‌্যাব জানতে পারে, সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা দিয়ে মোহাম্মদ সাহেদ ভারত পালিয়ে যাবেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওঁৎ পেতে তাকে নৌকার ভেতর থেকে তাকে গ্রেফতার করে।

Advertisement

সাহেদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা। গ্রেপ্তারের পর সাহেদকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জন্য হেলিকপ্টার রাখা আছে। ওই হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় নিয়ে আসছে র‍্যাব।

বুধবার ভোরে গণমাধ্যমকে র‍্যাব জানায়, সকাল সাড়ে ৮টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!