ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসছিল মরা ইলিশ, তুলতে গিয়ে ফেরির লস্কর নিখোঁজ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২২
নদীতে ভাসছিল মরা ইলিশ, তুলতে গিয়ে ফেরির লস্কর নিখোঁজ
নিখোঁজ আমিনুলকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড

ভোলার তেঁতুলিয়া নদীতে মৃত ইলিশ তুলতে গিয়ে ফেরি থেকে পড়ে আমিনুল ইসলাম নামে এক লস্কর নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা-বরিশাল নৌপথের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী আমিনুল কৃষ্ণচূড়া ফেরির লস্কর ছিলেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ঘাট থেকে গাড়ি নিয়ে লাহার হাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কৃষ্ণচূড়া ফেরিটি। এ সময় ফেরির পাশ দিয়ে একটি মৃত ইলিশ ভেসে যেতে দেখেন আমিনুল। এ সময় মাছটি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

Advertisement

ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সুমন জানান, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল যৌথভাবে উদ্ধারকাজ চালালেও বিকেল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তাকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিআইডাব্লিউটিসির লাহার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) কাওছার আহমেদ খান বলেন, লাহার থেকে ভেদুরিয়া ফেরিঘাটে এসে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেছি আমরা। তবে এখনো তার কোনো হদিস মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!