সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকায় আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাদিম হোসেন দিনাজপুর সদর উপজেলার দরবার পুর বীরগাঁও ফকির পাড়ার এনামুল হকের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শ্যামল কুমার রায় বলেন, গত ৩ সেপ্টেম্বর নাদিম হোসেন তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে গোসল করার একপর্যায়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে নাদিমের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।