[ দেশজুড়ে ]
রামুতে কিশোরের লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজারের রামু উপজেলায় মোহাম্মদ জুয়েল নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মোহাম্মদ জুয়েল একই এলাকার নুরুজ্জামানের ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!