ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশের ‘বাড়িতেই’ ডিমের কেজি ১৮০০ টাকা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২২
ইলিশের ‘বাড়িতেই’ ডিমের কেজি ১৮০০ টাকা
ফাইল ছবি

ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুরের খ্যাতি অনেক আগ থেকেই রয়েছে। স্বাদে অতুলনীয় হওয়ায় শুধু ইলিশ নয়; চাহিদা রয়েছে ডিমেরও। আর এখানকার ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এমনকি দেশের বাইরেও যাচ্ছে। তবে মাছের দাম কিছুটা কম হলেও ডিমের দাম আকাশছোঁয়া। ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে মাত্র এক কেজি ডিম।

এ জেলায় সবচেয়ে বড় মাছঘাট বড় স্টেশন। ঘাটটির দূরত্ব চাঁদপুর শহর থেকে আধা কিলোমিটার দূরে। এখানেই ডিমওয়ালা মাছ বেশি আসে। ফিশিংবোটে আসা মাছের ডিম সংরক্ষণ করা সম্ভব না হলেও হাতিয়ার ইলিশের ডিম সংরক্ষণ করা হচ্ছে। আর হাতিয়ার ইলিশের ডিম সবচেয়ে ভালো বলে দাবি সংশ্লিষ্টদের।

ব্যবসায়ীরা জানান, এ বছর পর্যাপ্ত ইলিশ না থাকায় টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে না। সামনে ইলিশ বাড়লে কিছু টাকা বাড়তি আয় হবে বলে আশা করেন তারা।

Advertisement

তারা আরো জানান, ডিম সংরক্ষণের ক্ষেত্রে তৃতীয় সারির ইলিশই প্রথম পছন্দ তাদের। যে ইলিশ একটু নরম হয়ে যায় মূলত সেসবের ডিম সংরক্ষণ করা হয়। এছাড়া এসব মাছ লবণ দিয়ে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াজাত করে প্রায় এক বছর সংরক্ষণ করা হয়। পরে পাঠানো হয় দেশের বিভিন্ন জায়গায়। তবে মাছ নরম হলেও তরতাজা থাকে ডিম।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির তথ্যমতে, গত বছর প্রতিদিন প্রতিটি আড়তে ১৫০-২০০ কেজি ইলিশের ডিম সংগ্রহ করা সম্ভব হতো। কিন্তু এবার গড়ে ৪০-৫০ কেজি ডিমও সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। চাহিদা থাকলেও ইলিশের ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই স্বাভাবিকের তুলনায় ইলিশের ডিমের দাম কিছুটা বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!