ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৭ নভেম্বর ২০২২
জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে লালচান মিয়া এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

সোমবার সকালে লালচান মিয়ার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। জেলে লালচান মিয়ার কাছ থেকে মাছটি কিনে থানাহাট বাজারে নিয়ে যান কমল রায় নামের এক মাছ ব্যবসায়ী। পরে মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় বিক্রি হয়।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী কমল রায় জানান, লালচান মিয়া নামের এক জেলের জালে ব্রহ্মপুত্র নদে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৩৫ হাজার টাকায় তার কাছ থেকে কিনে আনি। থানাহাট বাজারে নিয়ে গেলে মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে কেটে বিক্রি হয়েছে।

Advertisement

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, ব্রহ্মপুত্র নদে বড় বাঘাইড় মাছ ধরার খবর শুনেছি। প্রায়ই ব্রহ্মপুত্র নদ থেকে বিভিন্ন জাতের বড় মাছ ধরা পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!