বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের উজানে জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে সোনাই হালদার জানান, ভোর থেকে পদ্মার বিভিন্ন অংশে জাল ফেলেন তিনি ও তার সহযোগীরা। সকাল পৌনে ৮টার দিকে ৭ নম্বর ফেরিঘাটের নিচে তীব্র স্রোতের মধ্যে মাছটি ধরা পড়ে। যার ওজন ২৫ কেজি ২০০ গ্রাম।
.png)
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, সকালে ২৫ কেজির মাছটি আড়তে নিয়ে আসেন জেলে সোনাই হালদার। পরে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামের মাধ্যমে ১৩০০ টাকা কেজি দরে সাড়ে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেয়া হয়। মাছটি আপাতত ৫ নম্বর ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। ফলে লাভবান হচ্ছেন জেলেরা।