ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক বাঘাইড় ৪৫ হাজারে বিক্রি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৫ জুলাই ২০২২
এক বাঘাইড় ৪৫ হাজারে বিক্রি
৩০ কেজি ওজনের বাঘাইড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১৫০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ধরার পর বিকেলে স্থানীয় বাজারে তোলা হলে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে মাছের ছবি তুলে ফেসবুকেও ছেড়েছেন। তবে বাজারে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় মাছটি।

জেলেরা জানান, দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জনের একটি দল মহানন্দা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নদীতে বড় আকারের মাছের উপস্থিতি টের পান তারা। মাছের অবস্থান বুঝে তারা একত্রিত হয়ে জাল ফেলে মাছটি ধরার চেষ্টা করেন। পরে তাদের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে।

Advertisement

মাছ ধরা দলের সদস্য সোহাগ ও রাসেল বলেন, প্রতি বছর এ সময় মহানন্দা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম ৩০ কেজি ওজনের এত বড় মাছ ধরতে পেরেছি। মাছটি ধরার পর বাজারে তোলা হলে ১৫০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!