[ দেশজুড়ে ]
পদ্মায় ধরা পড়ল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৬ হাজারে
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পাশে পদ্মা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোদার বাজার এলাকার জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সোনাই হালদার জানান, শুক্রবার সকালে তিনি পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার পর জোরে ঝাঁকি অনুভব করা যায়। টেনে তুলতেই জালে দেখতে পান বড় একটি বাঘাইড়। পরে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনে নেন।
.png)
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৩৬ হাজার টাকায় কিনেছি। এটি বিক্রির জন্য বিভিন্ন জায়গা যোগাযোগ করছি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!