ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জালে জোরে ধাক্কা, তুলতেই দেখেন বিশাল বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৮ জুলাই ২০২২
জালে জোরে ধাক্কা, তুলতেই দেখেন বিশাল বাঘাইড়
জেলের জালে ওঠা বাঘাইড়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে আসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৩৫ হাজার টাকায় কেনেন ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী মোহাম্মদ আলী।

জেলেরা জানান, পদ্মায় মাছ ধরতে বৃহস্পতিবার রাতে বের হন জেলে আসেল ও তার সহযোগীরা। সারা রাত নদীতে জাল ফেলে মাছের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন তারা। পরে ভোরের দিকে ৬ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন। এ সময় জালে জোরে একটা ধাক্কা লাগে। তারা বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকে গেছে। পরে জাল তুলতেই দেখেন একটি বড় বাঘাইড় মাছ। শুক্রবার সকাল ৯টার দিকে তারা মাছটি দৌলতদিয়ার আনো খাঁর মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী মোহাম্মদ আলী মাছটি কিনে নেন।

Advertisement

ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, সকালে ঘাটে এসেই জানতে পারি আনো খাঁর আড়তে ৩৪ কেজি ওজনের বাঘাইড় মাছ উঠেছে। পরে উন্মুক্ত নিলামে মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেই। এখন প্রতি কেজি মাছ ১২০০ টাকা হলে বিক্রি করব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!