ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়ায় বসতঘর থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৩ জানুয়ারি ২০২৩
দৌলতদিয়ায় বসতঘর থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে আফরিন আক্তার (২০) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাত ৩টার দিকে তার নিজের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোয়ালন্দ ঘাট থানার এসআই আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আফরিন ওই পল্লীর মাজেদ বাড়িওয়ালার ভাড়াটিয়া যৌনকর্মী ছিলেন। আফরিনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!