[ দেশজুড়ে ]
মুজিবনগরে মারামারি মামলায় বাবা-ছেলে গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে মারামারি মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের খাঁ পাড়া এলাকার মৃত তাহাজ উদ্দীন শেখের ছেলে চাঁন্দু শেখ ও তার ছেলে রানা শেখ। তারা সম্পর্কে বাবা ও ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, মারামারির অভিযোগে মুজিবনগর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!