ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগতিতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২৩ জানুয়ারি ২০২৩
রামগতিতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. শাহিন ও মো. সাহেদ নামে দুই যুবককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন। 

সোমবার দুপুরে রামগতি থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরআগে, গত রোববার রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার শাহিন আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের নুর আজমের ছেলে ও সাহেদ চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে।

পুলিশ জানায়, জনতা বাজার এলাকায় রাতে একটি খোলা জমিতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাতা, একটি কিরিছ, দুটি রড ও দুটি লোহার পাত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিরা হলেন, আলমগীর হোসেন, বেলাল হোসেন, মো. স্বপন, আজম, টুটুল ও হারুন।

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!