ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে শ্বশুরবাড়ি এসে ধরা খেলেন ডাকাত সরদার জামাই

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৩ জানুয়ারি ২০২৩
রাতের আঁধারে শ্বশুরবাড়ি এসে ধরা খেলেন ডাকাত সরদার জামাই
সিদ্দিকুর রহমান ভূঁইয়া

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন ডাকাতদলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শরিকলি ইউনিয়নের বাদুরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিক জেলার বামনা উপজেলার সোনাখালী এলাকার ইমাদুল হক ভূঁইয়ার ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাতদলের সরদার।

ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বৃহস্পতিবার রাতে বাদুরগাছা এলাকায় শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন সিদ্দিক। খবর পেয়ে রাতেই অভিযান চালায় পুলিশ। এ সময় টের পেয়ে পুলিশের ওপর হামলা চালান তিনি। এতে এসআই কামাল ও রায়হান আহত হলেও তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

ওসি বলেন, সিদ্দিকের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!