ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটকাটা শ্রমিক সেজে ডাকাতি, গ্রেফতার ৩

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৬ জানুয়ারি ২০২৩
পাটকাটা শ্রমিক সেজে ডাকাতি, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে এলাকায় এসে ডাকাতির ঘটনার পাঁচ মাস পর তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের আহমাদ শেখের ছেলে ফেরদাউস শেখ, একই জেলার খানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার ও নড়াইলের লোহাগড়া থানার চর লঙ্কাচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী।

শুক্রবার দুপুরে নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া লোহাগড়া থানায় প্রেস ব্রিফিংয়ে জানান, ২০২২ সালের ৫ আগস্ট লোহাগড়া থানার চর বগজুড়ী গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে গ্রামে প্রবেশ করেন ডাকাতদলের দুই সদস্য জিয়া হালদার ও ফেরেদৌস শেখ। স্থানীয় এক ডাকাতের সহযোগিতায় খোঁজখবর নিয়ে ওই গ্রামের নাহিদ আলমের বাড়িতে ডাকাতি করে ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

Advertisement

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান করে গত বৃহস্পতিবার দিনে ও রাতে তাদেরকে গ্রেফতার করে। ডাকাতদলের সদস্যরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির সব সদস্যকে অচেতন করে এই ডাকাতি করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!