ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্য গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৩০ ডিসেম্বর ২০২২
বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীতে গত বেশ কয়েকদিন ধরে ডাকাত আতঙ্ক বিরাজ করছিল। এরমধ্যে এক ডাকাতদলকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কাউনিয়া থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ তিন ডাকাত সদস্যকে নগরীর কাউনিয়া ধানাধীন শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন, মাদারীপুরের নুরুজ্জামান কাজী, সম্রাট ও বাচ্চু খান। এ সময় তাদের থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।

Advertisement

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের সর্দারসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ডাকাতির প্রস্তুতি চলছে সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি।

গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ডাকাত সদস্যদের বিরুদ্ধে গৌরনদী, নেত্রকোণা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং ডাকাতির প্রস্তুতির পৃথক মামলা রুজু করা হয়েছে।

ডাকাত ইস্যুতে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে কাউনিয়া থানার ওসি বলেন, চুরি কিংবা ডাকাতির ঘটনায় কেউ আতঙ্কিত না হয়ে আমাদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। পুলিশ সব সময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে প্রস্তুত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!