ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৫ জন আটক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১২ ডিসেম্বর ২০২২
ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৫ জন আটক
আটক পাঁচজন

চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ পাছ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পালিয়ে যান আরো তিনজন।

রোববার গভীর রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর শহরের উত্তরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রিফাত হোসেন, সম্রাট, সাফায়েত হোসেন, মেহেদী হাসান কামরুল ও আবির হোসেন। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যরা হলেন- শাকিল, হৃদয় ও রানা।

Advertisement

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হাসান বলেন, বারইয়ারহাটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাত সদস্যরা। এমন সংবাদে পৌর শহরের উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছোরা, একটি সিগন্যাল লাইট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!