গ্রেফতাররা হলেন- উপজেলার হাবলা ইউপির বাঐখোলা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে তুষার আহমেদ এবং একই উপজেলার হাবলা ইউপির মটরা গ্রামের নুরুল ইসলামের ছেলে নাঈম ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
.png)
তিনি বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় ৪-৫ ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যান। পরে তাদের কাছ থেকে একটি পিস্তুত (খেলনা পিস্তুল), একটি ধারালো চাকু, একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে বাসাইল থানার মামলা করেছেন এস আই মোহাম্মদ ওয়াজেদ আলী।