বুধবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের শুভাসের ছেলে রান্টু এবং বিমল গোমেজের ছেলে রনি গোমেজ।
গাংনী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে গোপন সংবাদের ঐ দুইজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। চার থেকে পাঁচজন ডাকাত মা ও ছেলের গলায় রামদা ধরে। ছেলের গলা কেটে দেওয়ার হুমকি দিয়ে স্বর্ণালংকার নিয়ে চলে যায় তারা। এ ঘটনায় শরীফুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া চৌগাছা গ্রামের রোজিফার বাড়িতে চুরির ঘটনায় বাবুল আক্তার ওরফে কেরু গ্রেফতার করা হয়। কেরু গাংনী মহিলা কলেজপাড়া এলাকার ইমাদুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।