ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৩ নভেম্বর ২০২২
রংপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
সাজাপ্রাপ্ত ২ আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ এর রংপুর সদর দফতরের সদস্যরা। রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলায় গত ২৭ জুন ঢাকার একটি আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দ্বীন ইসলাম ওরফে নজরুল ইসলামকে। রায় ঘোষণার পর থেকে দ্বীন ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা বাজার এলাকায় রংপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া র‌্যাবের অপর একটি দল মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলায় পাঁচ বছরের বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম শাকিল আহমেদ ওরফে শাহিনকে গ্রেফতার করে। এছাড়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার টেপারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!