[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছেন র্যাব-১১ এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে র্যাবের মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে আড়াইহাজার বামুনদিয়া খেজুরতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করে র্যাব। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছুরি, ১টি শাবল, ২টি জিআইপাইপ, নগদ ৫ হাজার ৯শ’ টাকা, ৭টি মোবাইল, ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়।
.png)
আটককৃতরা হলেন, মো. সুজন মিয়া (২৫), মো. আব্দুল হাই (৩৫), মো. আওলাদ হাসন (২৫), মো. ইমরান, ইমন (২২), মো. আল আমিন (২৪), মো. নুর ইসলাম (৩৮), মো. বকুল (৩২) ও মো. ফয়সাল (২০)।
তিনি আরো জানান, ডাকাতরা পরস্পরের যোগসাজেশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক, বসতবাড়ি এবং দোকানে ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!