[ দেশজুড়ে ]
পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে পাগলবেশে থাকা হত্যা মামলাসহ তিন মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হিরন (২৭) উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে।
সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গতকাল রোববার উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দীঘির জান ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি পাগলবেশে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি একটি হত্যা মামলাসহ তিন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!