[ দেশজুড়ে ]
যুবক হত্যা মামলায় স্ত্রী-শাশুড়ি কারাগারে
ফাইল ফটো
লক্ষ্মীপুরের রায়পুরে হারুনুর রশিদ নামে এক যুবক হত্যা মামলায় তার শাশুড়ি খুকি ও স্ত্রী আমেনাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, তারা থানায় আটক ছিলেন। বুধবার বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুধবার শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন নিহতের বোন জোছনা আক্তার। নিহত হারুনের মায়ের অভিযোগ, শ্যালিকার মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। একই মামলায় আসামি করা হয় হারুনুর রশিদের স্ত্রীর ছোট বোন বৈশাখী, ভায়রা ভাই মো. জুয়েলকে।
.png)
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা মুনছুর দরবেশের বাড়ি থেকে মঙ্গলবার হারুনের লাশ উদ্ধার করে পুলিশ। এটি নিহত হারুনের শ্বশুর বাড়ি। হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের গোড়া হামিদের বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক থাকা আমেনা আক্তার বৈশাখী ও খুকি বেগমকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!