[ দেশজুড়ে ]
সীমান্ত দিয়ে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি বন্দরে ব্ল্যাকলিস্টেড ছিলেন। গ্রেফতারের পর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। তার ব্যাপারে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়েই গ্রেফতার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!