[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি
ছবি: ডেইলি বাংলাদেশ
মকর সংক্রান্ত উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে এ সময় উভয়দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
রোববার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’ এর সাধারণ সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মকর সংক্রান্ত উপলক্ষে রোববার এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!