এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ২৯৯টি থ্রি-পিস, ২৮ পিস জিন্স প্যান্ট, পুরুষ সানগ্লাস ৪৩০০ পিস, লেডিস সানগ্লাস ৪৮০০ পিস, বেবি সানগ্লাস ২৭১৮ পিস, একটি টিভিএস ১২৫ সিসি স্কুটি, নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বাটপাড়া গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে মো. ফয়সাল হোসেন (২৯) ও কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২২)।
.png)
সোমবার এক প্রস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৯ এর উপ-পরিদর্শক কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে অভিযান চালিয়ে ওইসব মালামালসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।