[ দেশজুড়ে ]
আখাউড়ায় ৩ মামলার আসামি মাদকসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ মামলার আসামি সফর আলীকে ১৯ পিস স্কাফ সিরাপসহ গ্রেফতার করেছে পুলিশ। সফর আলী উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৩ মাদক মামলা বিচারাধীন।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকের একটি চালান রামধননগর থেকে অন্য জায়গায় যাবে বলে খবর পাওয়া যায়। পরে রামধননগর গ্রামে সফর আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সফর আলী স্কাফ সিরাপ রান্নাঘরের এক কোণায় লুকিয়ে রাখেন। একপর্যায়ে ওই জায়গা থেকে ১৯ পিস স্কাফ সিরাপ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা বিচারাধীন। মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!