শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। গ্রেফতার আতাউর সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের ৩ নম্বর ওয়ার্ডের বদিয়ার রহমান ভেণ্ডারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শহরের মাইজদির টাউন হল মোড়ের পরিবেশ নার্সারির সামনে থেকে আতাউরকে গ্রেফতার করা হয়।
.png)
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাইজদির টাউন হল মোড়ের পরিবেশ নার্সারির সামনে অভিযান চালিয়ে আতাউরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।