ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২০ জানুয়ারি ২০২৩
বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০), ভবেরবেড় গ্রামের রাজু আহম্মেদের ছেলে মানিক (২৫), গাতিপাড়া গ্রামের খুসতারের ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল্লা (২৪), ভবেরবেড় গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে সুমন (২২), ভবেরবেড় গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের রুস্তম হোসেনের ছেলে জুলু (২৪) এবং মাদক মামলায় ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার মৃত রবিউল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল (২৬), বড় আঁচড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সফি (৩৫)।

বেনাপোল পোর্টথানার ওসি কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন খবর আসে- বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!