[ দেশজুড়ে ]
ভেড়ামারায় ২ বেকারিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে রায়টা এলাকার রবিন বেকারি কারখানার মালিক মোস্তফাকে ১৫ হাজার এবং সেন্টু বেকারির সেন্টু হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!