ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রং মিশিয়ে মসলা তৈরি, জরিমানা গুনলেন ব্যবসায়ী

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২৩ জানুয়ারি ২০২৩
রং মিশিয়ে মসলা তৈরি, জরিমানা গুনলেন ব্যবসায়ী
ধ্বংস করা হয় ২০০ কেজি পচা মরিচ

শরীয়তপুরের গোসাইরহাটে ক্ষতিকর রং মিশিয়ে গুঁড়া মসলা তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার দাসের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

সুজন কাজী বলেন, দাসের জঙ্গল বাজারে মেসার্স আহমদিয়া রাইচ মিলে অভিযান চালানো হয়। এ সময় ২০০ কেজি পচা মরিচ ও ৫০০ গ্রাম গুঁড়া রং উদ্ধার করা হয়। মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় প্রতিষ্ঠানটির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় ২০০ কেজি পচা মরিচ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!