ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মাদকসেবীর জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২৪ জানুয়ারি ২০২৩
মেহেরপুরে মাদকসেবীর জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে হেরোইন সেবনের অভিযোগে মো. খোকা শেখ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত খোকা শেখ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

এর আগে, একইদিন সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় খোকা শেখকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে মাদক (হেরোইন) সেবন করায় এ দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!