সোমবার দুপুরে দর্শনা পৌর শহরের পুরাতন বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, দুপুরে দর্শনা পুরাতন বাজার এলাকার মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিদফতর। এ সময় তিনটি দোকানের মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স দোয়েল মেডিকেলের মালিক হায়দার আলীকে ১০ হাজার ও আরেক ফার্মেসির মালিক আবু সাঈদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
মেসার্স সিরাজ ফল ভাণ্ডারে ফলের পাশাপাশি যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসবের অভিযোগে মালিক মো. সুমন আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মেসার্স মমিন ফল ভাণ্ডারের মালিক শামীম মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।