মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হক তোতা পলাতক রয়েছেন। তিনি যখন গ্রেফতার হবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে রায় কার্যকর করা হবে।
জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল ফেনী মডেল থানা পুলিশ আসামি মোজাম্মেল হক তোতাকে হেরোইনসহ গ্রেফতার করে। এ ঘটনায় ফেনী সদর থানার এএসআই মো. আক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১০ মে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
.png)
ফেনী জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।