ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন চোর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৫ জানুয়ারি ২০২৩
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন চোর
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরশ আলী ফকির নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আরশ আলী কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ট্রান্সফরমার চুরি করতে যায় একদল চোর। ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হন আরশ আলী। একপর্যায়ে খুঁটির ওপর থেকে নিচে পড়ে যান তিনি। তার সঙ্গে থাকা অন্যরা নিচে নামানো ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে আরশ আলীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত যুবক ডাকাতি মামলার আসামি। রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!