[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে কোটচাঁদপুর উপজেলার কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরার ঢাকা পাড়া গ্রামের মনির হোসেন, বাবা মৃত মফিজ উদ্দিন।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছেন। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
.png)
তিনি আরো জানান, নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র তার কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!