[ দেশজুড়ে ]
মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলে পড়ে শিশুর মৃত্যু
আবু সাঈদ আদিল
চট্টগ্রামের রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে এক শিশু মারা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঐ শিশুর নাম আবু সাঈদ আদিল। তার বয়স সাড়ে ৩ বছর। শিশু আদিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৬টায় শিশুর মা আফসানা নুর নাস্তা তৈরির জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দেন। শিশু আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়। পরিবারের সদস্যরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়।
রাউজান থানার এসআই মো. জহির উদ্দিন বলেন, গরম তেলে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের কারো কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!