বুধবার রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত সুফিয়া বেগম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী।
মৃতের ভাগ্নে একরামুল হক জানান, গত সোমবার সকালে চুলায় খড়ি দিয়ে রান্না করছিলেন সুফিয়া বেগম। তীব্র শীতের কারণে রান্নার ফাঁকে ফাঁকে হাতে তাপ নিচ্ছিলেন তিনি। এর কিছুক্ষণ পর পরনের কাপড়ে আগুন লেগে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।
.png)
সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে মারা যান তিনি।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। পরে ঘটনাস্থলে একজন এসআই পাঠানো হয়েছে।