ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াশে ঐতিহ্যবাহী দইয়ের মেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২৬ জানুয়ারি ২০২৩
তাড়াশে ঐতিহ্যবাহী দইয়ের মেলা
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজায় বসেছে ঐতিহ্যবাহী দইয়ের মেলা। প্রায় আড়াইশ’ বছর ধরে চলে আসছে এ মেলা। দই কিনতে ক্রেতারাও করছেন ভিড়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ মেলা বসে তাড়াশ উপজেলার জমিদার বাড়ির রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজারের ঈদগাহ মাঠে।

জানা যায়, ঐতিহ্যবাহী এ দইয়ের মেলায় সিরাজগঞ্জের তাড়াশ, শেরপুর পাবনাসহ বিভিন্ন এলাকা হরেক রকমের দই আনেন বিক্রেতারা। দইয়ের পাশাপাশি খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমাসহ বিভিন্ন মিষ্টি বেচাকেনা হয় এ মেলায়।

Advertisement

এ বিষয়ে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ জানান, জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর তাড়াশে প্রথম দইয়ের মেলার প্রচলন করেছিলেন। প্রথমে এ মেলা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতো। তবে এখন একদিন হয় এ মেলা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!