ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জানুয়ারি ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
ছবিতে চান মিয়া

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় চান মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।

জানা যায়, সকালে চান মিয়া তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে গ্যাস পাম্পে যাওয়ার পথে দৌলতপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চান মিয়া নিহত হন।

Advertisement

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!