[ দেশজুড়ে ]
আখাউড়ায় স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে স্কাফ সিরাপসহ উসমান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৮ পিস স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে এক প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; মাদকের একটি চালান নুরপুর গ্রাম থেকে অন্য জায়গায় যাবে। খবর পেয়ে পুলিশ ভোররাতে ওই গ্রামে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে মাদক ব্যবসায়ী উসমান মিয়া স্কাফ সিরাপগুলো ধানের খড়ের মধ্যে লুকিয়ে রাখেন। একপর্যায় ওই জায়গা থেকে স্কাফ সিরাপসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে, যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!